BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
মার্কিন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোয় ট্রাম্পের হস্তক্ষেপ, ইউরোপিয়ানদের তোপের মুখে ফিফা
যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান লাল কার্ড পাওয়ার পরও ফিফা তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পরের ম্যাচে খেলেন তিনি। অথচ নিয়ম অনুযায়ী, লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। ফিফার সভাপতি হিসেবে দশক পার করা জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বালোগান বিতর্ক কত বড় ধাক্কা?
পত্রিকা: 'সরকারি চাকরিজীবীর বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে'
সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, এনসিপির সমাবেশে বিস্ফোরণ এবং প্রবল বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া রয়েছে ফুটবল বিশ্বকাপ, রাজনীতি ও অর্থনীতির নানা খবর।
ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা
ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি - যুদ্ধে ইরান কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। এখন নতুন নেতৃত্ব এসেছে, যারা তাদের পূর্বসূরীদের চাইতে একেবারে ভিন্ন।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন
বাংলাদেশে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, "স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি"। এদিকে, বিশ্বের খবরের মধ্যে রয়েছে, তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন।
পশ্চিমবঙ্গের বারুইপুরে কিশোরীকে ধর্ষণের বিষয়ে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে
কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুর অঞ্চলে এক কিশোরী শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পরে রোববার সকালে তার দেহ উদ্ধার হয়।
নরওয়ের কাছে হারের পর ব্রাজিল ক্যারিয়ার 'শেষ', বললেন নেইমার
বিশ্বকাপে নরওয়ের কাছে দলের হারের পর আবেগাপ্লুত নেইমার বলেছেন, ব্রাজিলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার 'শেষ'। রবিবার (৫ জুলাই) দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চমকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।
কক্সবাজারে প্রবল বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু, এ অবস্থা কয়দিন থাকবে
বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা এখন প্রায় ১৪ লাখের মতো, যারা বিভিন্ন শিবিরে বসবাস করছে। উখিয়া ও টেকনাফে যেসব শরণার্থী ক্যাম্পে এসব রোহিঙ্গা শরণার্থীরা বসবাস করছে, তার মধ্যে বেশ কিছু এলাকায় পাহাড়ের মাটি কেটে গর্ত তৈরি করে তার মধ্যে ঘর বানানোর কারণে ভূমিধস কিংবা পাহাড়ধসের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কী ঘটেছে সেখানে?
আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না
প্রয়াত সর্বোচ্চ নেতার সরকারি অন্ত্যেষ্টিক্রিয়ায় আলী খামেনির অন্য তিন ছেলে- মাসউদ, মোস্তফা ও মেইসাম - উপস্থিত ছিলেন। কিন্তু রোববারের জানাজায় ছিলেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, যা নিয়ে নানা আলোচনা ও সন্দেহের কথা বলা হচ্ছে।
বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
বাংলাদেশে আইন না মেনে বিদেশি প্রাণী আনার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বিদেশ থেকে অবৈধভাবে আনা এসব প্রাণী দেশের জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কীভাবে আনা হচ্ছে এসব প্রাণী, এ বিষয়ে কী বলছে কর্তৃপক্ষ?
ফুটবল বিশ্বকাপ ২০২৬
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য
নির্বাচিত খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন
কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ এক সময় তুমুল সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে নিহত হন সরকারি হিসাবে ৮৩৪ জন, আহত হন বহু মানুষ। ৩৬ দিনের আন্দোলনের শেষে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়
চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব সামনে এনেছে বেইজিং। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ ও চীন, দুই দেশের জন্যই মিয়ানমার কেন্দ্রিক ও ভূ-রাজনীতির অনেক চ্যালেঞ্জ দেখছেন কূটনীতি বিশ্লেষকদের অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল
ইতিহাসবিদদের মতে, বঙ্গভঙ্গ রদের 'ক্ষতিপূরণ' হিসেবে পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠীর দাবি মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ পার করা এ বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি কীভাবে জমি পেয়েছিল, তা নিয়ে অবশ্য মতভেদ আছে।
মাজারে দানের টাকা আসলে কোথায় যায়?
বাংলাদেশের ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে সুপরিচিত সিলেটের শাহজালাল মাজারে দান হিসেবে আসা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বাংলাদেশে এরকম আরো বেশ কিছু মাজার রয়েছে, যেখানে প্রতিবছর কোটি কোটি টাকা দান আসে। মাজারে জমা পড়া এসব টাকা আসলে যায় কোথায়?
বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল
গুজরাতের এক পরিবারে বিয়ে করেছিলেন কাজল। যার বাড়ি বাংলাদেশে। গুজরাত প্রশাসনের তরফে তাকে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
ফুটবল বিশ্বকাপ ২০২৬
জাদুটোনা, তাবিজ, প্রার্থনা- বিশ্বকাপে পছন্দের দলের জয় দেখতে যা যা করেন সমর্থকেরা
ব্রাজিল, আর্জেন্টিনার মতো অনেক দেশের সমর্থকরাই এধরনের অতিপ্রাকৃত সহায়তা চান।
বিশ্বকাপের নকআউট পর্বে কে, কবে, কার বিপক্ষে খেলবে
বিশ্বকাপে আর মাত্র ৩২টি ম্যাচ বাকি - তার মধ্য দিয়ে বেরিয়ে আসবে আগামী চার বছরের জন্য বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন দল। বিবিসি স্পোর্টের এই রিপোর্টে জানতে পারবেন বিশ্বকাপের নকআউট পর্বে কে, কবে, কার বিপক্ষে খেলবেন।
ম্যাকডোনাল্ডসের বেঁচে যাওয়া বার্গারের জন্য অপেক্ষা করা শিশুটি যেভাবে বিলিয়নিয়ার হলেন
ম্যাকডোনাল্ডসের বাইরে বেঁচে যাওয়া বার্গারের জন্য অপেক্ষা করা শিশুটি আজ একজন বিলিয়নিয়ার এবং এ গ্রহের সবচেয়ে পরিচিত মানুষদের একজন। কীভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের অসাধারণ উত্থানের ছয়টি ধাপ নিয়ে আলোচনা করেছে বিবিসির গুড, ব্যাড, বিলিয়নিয়ার পডকাস্ট...
'টাকায় প্রায় সবকিছুই কেনা যায়': বিশ্বকাপে হাজার থেকে লাখ ডলারের প্যাকেজগুলোর গল্প
অতি-ধনী দর্শকদের জন্য অভিজ্ঞতাটি সম্পূর্ণ ভিন্ন। তারা ব্যক্তিগত জেটে আয়োজক শহরগুলোতে পৌঁছান, হেলিকপ্টার বা লিমোজিনে স্টেডিয়ামে যান এবং ভিআইপি এলাকায় তাদের জন্য জায়গা নিশ্চিত থাকে– এমনকি তারা শেষ মুহূর্তে খেলা দেখার সিদ্ধান্ত নিলেও এসব সুবিধা মেলে।
বিশ্বকাপ জার্সি কুইজ: কয়টি দলের জার্সি আপনি চেনেন?
বিশ্বকাপে অংশগ্রহণ করা গলগুলোর রয়েছে অনেক নজরকাড়া জার্সি, কিন্তু তার কতটি আপনি চেনেন? অংশ নিন বিবিসি বাংলার বিশ্বকাপ জার্সি কুইজে।



















































